১২ ঘণ্টার মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ ১ ও ২ আসনের গণফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম ডি আজহারুল ইসলাম ও এম শফিউর রহমান খান বাচ্চু এবং ঢাকা- ১৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদাকাত খান ফাক্কুর মনোনয়নপত্র ১২ ঘণ্টার মধ্যে জমা নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে গণফোরামের দুই প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রাজি উদ্দিন সরোয়ার। এছাড়াও ঢাকা-১৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদাকাত খান ফাক্কুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক।

এর আগে গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দিতে গেলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তা গ্রহণ করেননি বলে প্রার্থীরা অভিযোগ তোলেন। পরে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কোনও সাড়া না পেয়ে প্রতিকার চেয়ে তারা হাইকোর্টে পৃথক পৃথক রিট দায়ের করেন। ওইসব রিটের শুনানি নিয়ে আদালত রিটকারীদের আবেদন ১২ ঘণ্টার মধ্যে জমা নেওয়ার নির্দেশ দেন।

/বিআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম