দীপন হত্যা মামলায় আদালতে চার্জশিট উপস্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:২৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:২৯

দীপন হত্যা মামলা প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত করা মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে এ অভিযোগপত্র (চার্জশিট) উপস্থপন করা হয়। পরে বিচারক দেখিলাম মর্মে স্বাক্ষর করেন।

এরপর মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বদলি করা হতে পারে বলেন জানান আদালত। এর আগে গত ১৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান এ চার্জশিট দাখিল করেন।

অভিযোগপত্রে (চার্জশিট) আসামিরা হলেন, আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ।

এ আসামিদের মধ্যে জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। গ্রেফতার অভিযুক্তদের মধ্যে ছয় জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা ১১ আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন। এরা হলেন- আরাফাত রহমান, সেলিম ওরফে হাদী, আলম, আকাশ, তৈয়ব, জনি, আসাদ, হাসান, তালহা, শরিফুল ও তারেক। এদের মধ্যে প্রথমজনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় এবং অপর আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে।

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় খুন হন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। ওইদিনই দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

 

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম