আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের তদন্ত প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৬

আশকোনার জঙ্গি আস্তানা আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এই আদেশ দেন।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সায়েদুর রহমান প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এ নতুন তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখান থানা আশকোনা এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয় এবং দুই নারী আত্মসমর্পণ করেন।

ওই ঘটনার পরদিন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম