নতুন বছরে র‌্যাবের লক্ষ্য মাদক নির্মূল: বেনজীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ০০:৫৭

থার্টিফার্স্টের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ নতুন বছরে পূর্ণোদ্যম নিয়ে দেশে মাদক ও জঙ্গি নির্মূলে কাজ করবে র‌্যাব। এজন্য নতুন বছরের জানুয়ারির শেষ সপ্তাহে কক্সবাজারে গঠন করা হবে র‌্যাবের একটি স্থায়ী ব্যাটালিয়ন। এতে মাদক চোরাচালান বন্ধ করা সম্ভব হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে।  

সোমবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ চত্বরে থার্টিফার্স্টের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

রাজধানীতে থার্টিফাস্ট নাইট উপলক্ষে নিরাপত্তা জোরদার করে র‌্যাব তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা নতুন বছরেও এর ধারাবাহিকতা বজায় রাখবো। নতুন বছরে মাদক নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য থাকবে।’

র‌্যাবের ডিজি বলেন, ‘৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে অভিযান থেকে সরে আসতে হয়েছে। তবে নতুন বছর থেকে আমরা আবারও মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করবো।

রাজধানীতে থার্টিফাস্ট নাইট উপলক্ষে নিরাপত্তা জোরদার করে র‌্যাব ‘নির্বাচনে জনমানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন পরবর্তী সময় যাতে কোনও সহিংসতা না ঘটে সেজন্য র‌্যাব মাঠে কাজ করছে। আমাদের নজরদারি রয়েছে। সার্বিক নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত রয়েছি।

‘আশা করছি, কোনও সহিংসতা ঘটবে না। নিজ দলের মধ্যেও যাতে কোনও সহিংসতা না হয় সেজন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

এ সময় তিনি ইংরেজি নবর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলেন, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সারা দেশে। যদিও এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান না করার জন্য আহ্বান জানিয়েছিলেন। নাগরিকরা সেই আহ্বানে সাড়া দিয়েছেন। সারা দেশে বড় ক্লাব থেকে শুরু করে কোনও জায়গায়তেই অনুষ্ঠান হচ্ছে না। এজন্য নাগরিকদের আমরা ধন্যবাদ জানাই।’

রাজধানীতে থার্টিফাস্ট নাইট উপলক্ষে গাড়িতে তল্লাশি করে র‌্যাব নতুন বছর অনেক প্রোডাক্টিভ হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন র‌্যাব ডিজি।

এদিকে গুলশান-২ চত্বরে র‌্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে র‌্যাবের চেকপোস্ট। সেখানে আর্মড পারসোনাল কেরিয়ার (এপিসি), ডগ স্কোয়াড রয়েছে। র‌্যাবের স্পেশাল ফোর্সও থার্টিফার্স্টের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। গাড়ি থামিয়ে তল্লাশি চারাতে দেখা গেছে।

 

 

/এসজেএ/আইএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম