মালিবাগে বাসচাপায় ২ পোশাক শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৫আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৮

মালিবাগে বাসচাপায় ২ পোশাক শ্রমিকের মৃত্যু রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় যাত্রীবাহী একটি মিনিবাসের চাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

মালিবাগ এলাকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট সুব্রত কুমার দেব বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে মীম (১৫) ও পারভিন (২০) নামে দুই পোশাক শ্রমিক চৌধুরীপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় সুপ্রভাত নামে একটি যাত্রীবাহী মিনিবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পারভিনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিনও মারা যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘাতক বাসটিকে হাতিরঝিল এলাকা থেকে পুলিশ আটক করেছে। এর চালককেও আটক করা হয়েছে। 

/এআইবি/এআরআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম