কারাগারে ব্যারিস্টার নাজমুল হুদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১৩:৪৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৫:৩৪

নাজমুল হুদা ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় আদালত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। রবিবার (৬ জানুয়ারি) ঢাকা বিশেষ জজ আদালত ২-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক এইচ এম রুহুল ইমরান তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া নাজমুল হুদা অসুস্থ থাকায় তার আইনজীবী বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 

দুর্নীতি দমন কমিশনের ওই মামলায় নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।  রায়ের কপিটি বিচারিক আদালতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অন্যথায় বিচারিক আদালত তার গ্রেফতার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে বলে আদেশে জানান।

২০০৭ সালের ২১ মার্চ নাজমুল হুদা ও তার স্ত্রী বিরুদ্ধে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুদক উপ-পরিচালক শরিফুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। ওই বছরের ২৭ আগস্ট নাজমুল হুদাকে ৭ বছর ও সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

রায়ের বিরুদ্ধে হুদা দম্পতি হাইকোর্টে আপিল করেন। এ আপিলের ওপর শুনানি শেষে ২০১১ সালের ২০ মার্চ এক রায়ে হাইকোর্ট তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। পরে আপিল বিভাগ ২০১৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের রায় বাতিল করেন এবং পুনরায় হাইকোর্টে বিচার করার নির্দেশ দেন। এরপর মামলাটির পুনরায় শুনানি শেষে হাইকোর্ট রায় দেন। রায়ে নাজমুল হুদাকে চার বছর কারাদণ্ড এবং সিগমা হুদাকে তার কারাভোগের সময়কে সাজা হিসেবে ঘোষণা করেন।

/টিএইচ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম