লবণের ট্রাক থেকে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ১৪:২০আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৪:৪৯

ইয়াবাসহ আটক তিনজন লবণবোঝাই ট্রাক থেকে ৩৪ হাজার ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ওই ট্রাক থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সাইফুল ইসলাম (৩২), ফারুক ইসলাম (৩০) ও এরশাদ হোসেন (২৫)।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে র‍্যাব ৩-এর অপারেশন অফিসার এএসপি বীণা রানী দাস বাংলা ট্রিবিউনকে জানান, মাদক ব্যবসায়ীদের একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে লবণবোঝাই ট্রাকে করে বিভিন্ন স্থনে ইয়াবা সরবরাহ করে আসছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৩৪ হাজার ইয়াবা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে সাইফুল মাদক ব্যবসায়ী এবং বাকি দুইজন সাইফুলের সহযোগী। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা টেকনাফ সীমান্ত থেকে দীর্ঘদিন ধরে লবণবোঝাই ট্রাকে ঢাকায় ইয়াবা সরবরাহ করছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি বীণা রানী দাস।

/এসজেএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম