অভিনেত্রী অহনা আহতের ঘটনায় সেই ট্রাকচালক ও হেলপার আটক

সাভার প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ২০:২৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২০:৪০

হাসপাতালে অহনা চালকের বেপরোয়া আচরণের কারণে সড়ক দুর্ঘটনায় ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান আহতের ঘটনায় জড়িত চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জানুয়ারি) সকালে সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চালক সুমনকে সাভার ও হেলপার রুমনকে আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে রাজধানীর উত্তরা পশ্চিম ধানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্তদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে আজ (শনিবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার ও আশুলিয়া থেকে তাদের আটক করা হয়।’

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পুরান ঢাকায় একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে নিজে ড্রাইভ করে উত্তরার বাসায় ফিরছিলেন অহনা। উত্তরা লেকড্রাইভ রোডের ৭ নম্বর সেক্টরে পৌঁছলে রাত সোয়া ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে চাপা দেয়। অহনা উত্তেজিত হয়ে গাড়ি থেকে বের হয়ে এসে ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বলেন। তর্কাতর্কির একপর্যায়ে চালক ট্রাক সামনে গিয়ে পেছনের গিয়ারে দিয়ে অহনার গাড়িকে আবারও চাপা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে অহনা ট্রাকচালকের দরজায় উঠে তাকে নামতে বলেন। চালক তার কথায় কর্ণপাত না করে গাড়ি টান দেয়। অহনা তখন চালকের জানালা ধরে ঝুলতে থাকেন।

ট্রাকটি ১২ নম্বর সেক্টরে গিয়ে অহনাকে ফেলে দিতে জোরে বাঁক নিতে গিয়ে বাঁ-দিকে উল্টে পড়ে যায়। অহনা ছিটকে গিয়ে পাথরকুচির ওপর পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় অহনার বোন লিজা বাদী হয়ে ওইদিনই উত্তরা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে ট্রাক মালিকের পক্ষ থেকে অহনা ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন:  প্রতিবাদ করায় অভিনেত্রী অহনাকে ঝুলিয়েই ট্রাক চালালো ড্রাইভার (ভিডিও)

/এআরআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক