এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ১২:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৩:২১

এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার রাজধানীর ভাটারা থানার বারিধারা ‘জে’ বক্লের যমুনা ব্যাংকের একটি এটিএম বুথের ভেতর থেকে একজন নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শামীম (২৪)। সোমবার (২১ জানুয়ারি) ভোর ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ভাটারা থানার ডিউটি অফিসার এস আই বিলকিস বেগম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বারিধারা ‘জে’ ব্লকের কাতিল ফার্নিচারের নিচে যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শামীমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো যাচাই-বাছাই চলছে।’

মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। দেখে মনে হয়েছে তাকে ভারী কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি।

এস আই বিলকিস বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। আমরা ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

/এআরআর/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম