গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৮

আদালত রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা ও মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৫ মার্চ ধার্য করেছেন আদালত। রবিবার (৩ ফেব্রুয়ারি ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার পুলিশ পরিদর্শক সালাউদ্দিন মিয়া মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল এ তথ্য জানা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ মার্চ রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাটে হত্যা করা হয় গারো সম্প্রদায়ের নারী বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানকে (৪২)। এরপর পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মেয়ে সুজাতের শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১৪টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তবে মায়ের শরীরে অস্ত্রের কোনও আঘাত পাওয়া না গেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে।

ওই ঘটনায় ২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানকিন গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান ও তার তিন বন্ধু রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শান্তকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম