ওয়ারীতে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৯

আল্লাম হোসেন রাজধানীর ওয়ারীতে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে আল্লাম হোসেন (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ওয়ারী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে (মামলা নম্বর-৫)। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, আল্লাম হোসেন উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওয়ারীর গোলাপবাগের একটি কোচিং সেন্টারে এক তরুণীর সঙ্গে আল্লাম হোসেনের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেম হয়। সাত মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ জানুয়ারি আল্লাম হোসেন ওই তরুণীকে নিজের বাসায় ডেকে নিয়ে যায় এবং খালি বাসায় তাকে ধর্ষণ করে। পরের দিন মেয়েটিকে ফোন দিয়ে জানানো হয়, তার (তরুণীর) ছবি ও ভিডিও রেকর্ড করে রাখা হয়েছে। সেগুলো ইউটিউব, ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখানো হয়। এভাবে ব্ল্যাকমেইল করে ২৬ জানুয়ারি তরুণীকে ফের বাসায় নিয়ে ধর্ষণ করে আল্লাম হোসেন। সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারিও একইভাবে ওই তরুণীকে বাসায় যেতে বাধ্য করে আল্লাম।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘একপর্যায়ে মেয়েটি তার অভিভাবকদের ব্ল্যাকমেইলের বিষয়টি জানান। মেয়েটির মা পুরো ঘটনাটি ছেলের পরিবারকে জানালে তারা বিষয়টি চেপে যেতে তরুণীর পরিবারকে চাপ দেয়। এরপর মেয়েটি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে বলেও জানান তার এক স্বজন।’
বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মেয়েটি প্রতিবেশী একজনের বাসায় গিয়ে পুরো ঘটনা খুলে বলেন। এরপর ওই প্রতিবেশী তাকে ওয়ারী থানায় নিয়ে যান। এ মামলায় বুধবার বিকালেই ওয়ারী থানা পুলিশ আল্লামকে তার টিকাটুলির বাসা থেকে গ্রেফতার করে। এরপর তরুণীর মা বাদী হয়ে ওয়ারী থানায় ধর্ষণের অভিযোগে আল্লামের বিরুদ্ধে মামলা করেন। এদিকে তরুণীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আসামিকে গ্রেফতার করেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে। আল্লামকে জিজ্ঞাসাবাদ ও ভিডিও উদ্ধারের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

/এআরআর/ এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম