মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেলো সন্তানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৬

নিহত শিমন রাজধানীর মুগদায় মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেলো চার বছরের সন্তান শিমনের। শুক্রবার (৮ফেব্রুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

শিমনের মা কলি আকতার বাংলা ট্রিবিউনকে বলেন, মুগদার মান্ডা শাহআলমের গলির বাসা থেকে সন্তাদের জন্য কলা কিনতে শিমনকে নিয়ে মেইন রোডের কাছে যান তিনি। সেখান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তার হাত ছাড়িয়ে শিমন দৌড় দিতেই একটি রিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিমন গুরুতর আহত হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, শিশুটির মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

শিপনের বাবার নাম আমির হোসেন। তার বাবা প্রাইভেট কার চালান। ৪ ভাইবোনের মধ্যে শিমন ছিল তৃতীয়।

/এসজেএ/এআইবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম