খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে আনা হতে পারে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১২:১১আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৩:২৭

খালেদা জিয়া (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য আজ রবিবার (১০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হতে পারে। তার জন্য হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর রুম প্রস্তুত রাখা হয়েছে  বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।।

বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন রবিবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউতে আনা হবে।’ তবে কখনও তাকে আনা হবে সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

বিএসএমএমইউ এর দায়িত্বশীল একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানান, কারাকর্তৃপক্ষের জানানোর পরিপ্রেক্ষিতে কেবিন ব্লকের ছয় তলায় ২১ ও ২২ নম্বর কেবিন দুটি খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে। তার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেখানে আগের বোর্ড এর চিকিৎসকরাই আছেন। শুধু মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডা. জলিল চৌধুরী অবসরে যাওয়ায়, বর্তমানে এই পদে থাকা ডা. জিলন মিয়া সরকারকে বোর্ড প্রধান করা হয়েছে। তিনি জানান, খালেদা জিয়াকে এখনও হাসপাতালে আনা হয়নি। তারা অপেক্ষায় আছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমরা শুনেছি নেত্রীকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে আনা হবে। হাসপাতালে উনার জন্য দুটি রুম প্রস্তুত রাখা হয়েছে বলেও শুনেছি।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া এখনও ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠে উনি যেতে চাইলে তাকে বিএসএমএমইউ-তে নেওয়া হবে। আমাদের প্রস্তুতি আছে।’

 উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন খালেদা জিয়া।  

/টিওয়াই/এএইচআর/জেইউ/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম