নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় আইনমন্ত্রীর নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৬:২২আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৬:২২

অ্যাডভোকেট আনিসুল হক নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে চালানো সন্ত্রাসী হামলায় ৪৯ জনের মৃত্যুতে তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, শুক্রবার নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়। হামলার পর পুলিশের তরফ থেকে বেশ কয়েক জন হতাহতের খবর জানানো হলেও সংখ্যা নিশ্চিত করেনি তারা। পরে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ৪০ জন নিহত হওয়ার খবর জানান। পরে আরেক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা ৪৯ জনে পৌঁছানোর কথা জানান দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ। তিনি জানান আল নুর মসজিদেই নিহত হয়েছে ৪১ জন। আর বাকিরা লিনউডের মসজিদে হামলায় নিহত হন।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম