শাহজালালে চীনা যাত্রীর কাছ থেকে সাড়ে পাঁচ কেজি সোনা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ১২:৩৫আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১২:৩৬

স্বর্ণের বার (ফাইল ফটো) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের কাছ থেকে ৫.৫৬ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। তার নাম রুয়ান জিনফেং (৪৩)। রবিবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে এ সোনা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুবাই থেকে সকাল ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সে (ফ্লাইট নং-EK582) করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চীনা নাগরিক রুয়ান। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে বোর্ডিং ব্রিজের কাছ থেকে অনুসরণ করে কাস্টম হাউস, ঢাকার একটি দল। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনও পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। এরপর তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানে দেওয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং ব্যাগ খুলে চার্জার লাইটের মধ্যে থাকা ব্যাটারি ভেঙে ১০ তোলা ওজনের মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৫.৫৬ কেজি। এর আনুমানিক বাজার মূল্য ২.৭৯ কোটি টাকা।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিয়ে ওই চীনা যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।’
উল্লেখ্য, গত ১৩ মার্চও দু’জন চীনা নাগরিককে সোনা চোরাচালানের দায়ে বিমানবন্দর থানায় মামলাপূর্বক হস্তান্তর করে কাস্টম হাউস, ঢাকা কর্তৃপক্ষ।

/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী