সিসিটিভি ফুটেজে আবরারকে বাসচাপা দেওয়ার ঘটনা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১৩:৩৩আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:১১

আবরার আহমেদ চৌধুরী

রাজধানীর নর্দ্দা এলাকায় ১৯ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় নিহত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ওঠার সময় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপারকে আটক করা হয়েছে। ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ৮ দফা দাবিতে শিক্ষার্থীরা দুইদিন বিক্ষোভও করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা আন্দোলন স্থগিত করেন।

সম্প্রতি দুর্ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা গেছে, ঘাতক বাসটি আবরারকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ও পুলিশ মিলে বাসটি আটক করে। তবে দুর্ঘটনার পর রাস্তার মাঝখানেই বেশ কিছু সময় পড়ে থাকতে দেখা যায় আবরারকে।

/আরজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম