ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১৫:৩১আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৫:৪৪

আদালত আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীর মধ্যে একজনকে (শাহনেওয়াজ হোসাইন জোয়ার্দার) নৌকা প্রতীক বরাদ্দ না দেওয়া নিয়ে আপিল আবেদনের নিষ্পত্তি না হওয়ায় আগামী ১০ এপ্রিল পর্যন্ত খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল আবেদনটি আগামী ৩ এপিলের মধ্যে খুলনার ডেপুটি কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

পাশাপাশি নির্বাচনের আগে প্রার্থীর আপিল আবেদন কেন নিষ্পত্তি করা হবে না এবং কেন রিটকারীকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, ডুমুরিয়া উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত খুলনার ডেপুটি কমিশনারসহ (আপিল নিষ্পত্তিকারী) সংশ্লিষ্ট ৫ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২৭ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি  মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটকারী শাহনেওয়াজ হোসাইনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম. কে. রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী।

এর আগে খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচনে মোস্তফা সরোয়ার এবং শাহনেওয়াজ হোসাইনকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রাথমিকভাবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এরপর তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে রিটার্নিং অফিস থেকে মোস্তফা সরোয়ারকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

এরপর রিটার্নিং অফিসের প্রতীক বরাদ্দের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৭ মার্চ আপিল করেন শাহনেওয়াজ হোসাইন।

প্রসঙ্গত, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় আগামী ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা।

 

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম