ব্লগার নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৬ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১২:৫১আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:৪৯

নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় (ছবি: সংগৃহীত) ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৬ মে ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ এপ্রিল ) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান প্রতিবেদন দাখিল না করায়, ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ দিন ধার্য করেন।

আদালতের খিলগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ আগস্ট খিলগাঁওয়ের গোড়ানের বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলয়কে হত্যা করে। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/টিএইচ/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী