‘ভাই হত্যার বিচার চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৯, ০৯:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৩:১২

আনোয়ার হোসেন গত ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের পুর্বরতনপুর দেওয়ানবাজার এলাকার একটি কেন্দ্রে দু’পক্ষের গোলাগুলির সময় গুলিবিদ্ধ হন ফয়সাল হোসেন। গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) তিনি মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কান্নাজড়িত কণ্ঠে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নিহতের ভাই আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘গত ৩১ মার্চ আমার ভাই ভোট দিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন। তখন দু’পক্ষের গোলাগুলিতে বুকে গুলি লাগে তার। এ সময় রিয়াজ, নান্টু, হাসানসহ ৫-৭ জন ছিল। ওদের হাতে চারটা পিস্তল ছিল। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।’

আনোয়ার হোসেন বলেন, ‘বুকে গুলি লেগে ফুসফুসে ইনফেকশন হওয়ায় ডাক্তাররা আমার ভাইকে বাঁচাতে পারেননি। বৃহস্পতিবার বিকাল চারটা পয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান।’

তিনি আরও জানান, ‘আমার ভাইয়ের দুই ছেলে ও স্ত্রী রয়েছে। তাদের এখন কী হবে। আমি ভাবতেই পারছি না।’

মুন্সীগঞ্জের পুর্বরতনপুর দেওয়ানবাজারে ফয়সালদের বাড়ি। বাবা রজ্জব আলী, মা মাকসুদা বেগম। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

/টিওয়াই/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম