ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ১৯:৫৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:০৫

আরিফ আহমেদ ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। তার নাম আরিফ আহমেদ (২৬)। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে জানান, সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রি মহল জনমানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব ব্যবহার করে রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কুচক্রি মহলকে দমন করার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। ভাটারার ৬৮ নম্বর বাসার ৫ম তলার একটি অফিস থেকে আরিফকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি ল্যাপটপ, একটি ম্যাজিক মাউস, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপের ব্যাগ উদ্ধার করা হয়।

আরিফ ইউটিউব চ্যানেল ‘AM Update News’ র এডমিন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুলাতলা গ্রামের ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। বর্তমানে ভাটারা থানার নুরেরচালার পুরবী প্রাঙ্গন এলাকায় বসবাস করেন।

২০১৭ সালে বিএসসি ইন সিএসই সম্পন্ন করেন আরিফ।  ২০১৪ সাল থেকেই ফ্রিল্যান্সার হিসেবে ভিডিও এডিটিং এবং ইউটিউবে আপলোড করার কাজ করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন ধরনের ছবি সংগ্রহের পর সেগুলো এডিট করে রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য জুড়ে দিয়ে ভিডিও তৈরি করে তা ইউটিউবে আপলোড করতো। বিভ্রান্তিমূলক এসব গুজবকে বিশ্বাসযোগ্য করে তুলতে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত খবরের অংশ বিশেষ ব্যবহার করতো।

আরিফ আরও জানান, তার ইউটিউব চ্যানেলটি প্রায় দুই বছর ধরে পরিচালনা করছিলেন।

আরিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের কর্মকর্তা মিজানুর রহমান ভুঁইয়া।

/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম