বসিলার ‘জঙ্গি আস্তানায়’ কেউ জীবিত নেই: র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ০৯:৫৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:৫৯

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে যাচ্ছে র‍্যাব

রাজধানীর বসিলার মেট্রো হাউজিংয়ে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় কেউ জীবিত নেই বলে জানিয়েছে র‍্যাব। র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, ‘আস্তানায় অন্তত একজন মারা গেছে। পুরো জায়গা সুইপিং শেষ হয়নি। সুইপিং শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে র‍্যাব ওই বাড়িতে প্রবেশ করে। এখন উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন র‍্যাবের কর্মকর্তারা।

র‍্যাবের এডিজি (অপারেশনস) জাহাঙ্গীর আলম বলেন, ‘ভেতরে একটি ডেডবডি দেখেছি। বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। টোটাল বডি কতগুলো তা এখনই নিশ্চিত বলা যাবে না। বিস্ফোরণে বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে রবিবার রাত তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। তাদের দাবি, বাড়ির ভেতর থেকে গুলি ও দু'টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

সোমবার সকালে মুফতি মাহমুদ বলেন, ‘বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। তিন কক্ষবিশিষ্ট একটি একতলা টিনশেড বাড়ি। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব-২।’

র‌্যাব-২-এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন, ‘আমরা বাসাটি ঘিরে রেখেছি। ভেতরে একবার বিস্ফোরণ হয়েছে। আমরা ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি।’ 

এ সংক্রান্ত খবর: 

‘জঙ্গি আস্তানায়’ বোম্ব ডিসপোজাল ইউনিট

বাসাটি মাস দেড়েক আগে ভাড়া নেয় দু'জন

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাসা ঘিরে রেখেছে র‌্যাব 

/আরজে/এসটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন