‘জঙ্গি আস্তানায়’ বোম্ব ডিসপোজাল ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ০৯:৩৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:০৯

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে বোম্ব ডিসপোজাল ইউনিট রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলায় মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তনা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ঢুকেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে তারা বাড়িতে প্রবেশ করে।  এখন উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন র‍্যাবের  কর্মকর্তারা।

বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওই বাড়িতে প্রবেশের সময় তিন দফায় গুলির শব্দ পাওয়া গেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বোম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি র‍্যাবের স্পেশাল ফোর্স, ডগ স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। অভিযান শুরুর আগে বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশোপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) রাত ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

সোমবার সকালে র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বলেন, ‘বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। চার কক্ষের একটি টিনশেড বাড়ি। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব-২।’

র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন,  ‘আমরা বাসাটি ঘিরে রেখেছি। ভেতরে একবার বিস্ফোরণ হয়েছে। আমরা ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি।’

 আরও পড়ুন:
বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাসা ঘিরে রেখেছে র‌্যাব

/আরজে/এসটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী