দুই থানার ঠেলাঠেলিতে তথ্য ফরম নেন না বসিলার বাড়িওয়ালারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১০:৩৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:৫৭

বসিলার জঙ্গি আস্তানা

হাজারীবাগ থানা দাবি করে রাজধানীর বসিলার কিছু অংশ তাদের। আবার মোহাম্মদপুর থানা দাবি করে ওই এলাকা তাদের। দুই থানার ঠেলাঠেলিতে ওই এলাকার বাড়ির মালিকরা বেশ কয়েক মাস ধরে ভাড়াটিয়াদের তথ্য ফরম নেন না, এমনটাই জানিয়েছেন মেট্রো হাউজিং এলাকার বাসিন্দারা।

দুই থানার নিজস্ব এলাকা দাবি করার আওতায় পড়েছে বসিলার মেট্রো হাউজিং। ওই হাউজিংয়ে জঙ্গি আস্তানা সন্দেহে রবিবার (২৮ এপ্রিল) রাত তিনটা থেকে একটি টিনশেড বাড়ি ঘিরে রাখে র‍্যাব-২।

মেট্রো হাউজিংয়ের ওই বাড়িটির মালিক মোহাম্মদ ওহাব। ওই এলাকায় তার একাধিক বাড়ি রয়েছে। তিনি জানিয়েছেন, এক থেকে দেড় মাস আগে ভ্যানচালক পরিচয়ে দু’জন তার ওই বাড়ির পাশাপাশি একটি কক্ষ ভাড়া নেয়। তিনটি কক্ষের একটিতে বাড়ির কেয়ারটেকার সোহাগ তার স্ত্রী নিয়ে থাকে। পাশের আরেকটি কক্ষ ভাড়া দেওয়া। এছাড়া, বাড়ির আরও কয়েকটি কক্ষ নিয়ে একটা মসজিদও বানিয়েছেন ওহাব।

মোহাম্মদপুর থানা পুলিশ বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, এলাকাটি বেড়ি বাঁধের নিচের দিকে হওয়াতে সেখানে নিম্ন আয়ের মানুষ বেশি থাকে। এখনও রাস্তাঘাট সেভাবে তৈরি হয়নি।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘এটা আমাদের এলাকা। এখানে ঠেলাঠেলির কোনও বিষয় নেই। বাড়িটিতে সর্বশেষ কোনও ভাড়াটিয়া ছিল না বলে শুনেছি। বাড়ির কয়েকটি রুম মিলিয়ে মসজিদ করা হয়েছে। তবে বাড়িতে বিভিন্ন লোকজন আসা-যাওয়া করতো।’

এ সংক্রান্ত খবর: 

বসিলার ‘জঙ্গি আস্তানায়’ কেউ জীবিত নেই: র‍্যাব

‘জঙ্গি আস্তানায়’ বোম্ব ডিসপোজাল ইউনিট

বাসাটি মাস দেড়েক আগে ভাড়া নেয় দু'জন

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাসা ঘিরে রেখেছে র‌্যাব 

/এআরআর/এসটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের