শাহজালালে ৩ কেজি সোনা উদ্ধার, ভারতীয় নাগরিক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ০২:১৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০২:২০





উদ্ধার সোনা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে ৩.২৫ কেজি সোনাসহ আমির খান নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। ছয়টি প্যান্ট ও একটি ব্যাগের বিভিন্ন অংশে ‘রিং’ আকৃতিতে এসব সোনা লুকানো ছিল। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আমির খান ব্যাংকক থেকে শাহজালাল বিমানবন্দরে আসলে তাকে তল্লাশি চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজর রাখে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকক থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৮৯ ) শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেই ফ্লাইটে আসেন যাত্রী আমির খান ও তিন ভারতীয় নাগরিক। আমির খানকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করেন কাস্টম কর্মকর্তারা। গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ক আরোপযোগ্য কোনও পণ্য আছে কিনা তা জানতে চাওয়া হয়। এ ধরনের কোনও পণ্য নেই বলে জানায় ওই ভারতীয় নাগরিক। কিন্তু আর্চওয়ে মেশিনে চেকিং করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপর আমির খানের পরিহিত প্যান্ট এবং সঙ্গে থাকা আরও পাঁচটি প্যান্ট ও ব্যাগের বিভিন্ন অংশ চেক করা হয়। এ সময় প্যান্ট ও ব্যাগের মধ্যে লুকানো ‘রিং’ আকৃতির ধাতব পদার্থ পাওয়া যায়। ‘রিং’য়ে সিলভারের প্রলেপ দেওয়া ছিল, যা সরিয়ে ফেললে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। প্যান্টগুলোতে রিংগুলো বিশেষভাবে তৈরি গোলাকৃতির ক্যাপের মধ্যে লুকানো ছিল। যেগুলো আলাদা করতে দীর্ঘ সময় লাগে।

উদ্ধার সোনা, এগুলোতে প্রলেপ দেওয়া ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, আটককৃত স্বর্ণের মোট ওজন ৩.২৫ কেজি। আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬৩ লাখ টাকা। দ্যা কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুসারে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।


/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম