বিমানের সাবেক এমডিসহ ১৪৭ জনকে দুদকের চিঠি, ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দীপু সারোয়ার ও চৌধুরী আকবর হোসেন
০২ মে ২০১৯, ২২:২৫আপডেট : ০২ মে ২০১৯, ২৩:২৪

দুদক-বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দিক আহমেদ, সিবিএ নেতা মশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ১৪৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি  ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দিয়েছে দুদক। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (২ মে) পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) চিঠি পাঠানো হয়েছে। দুদক সহকারী পরিচালক সাইফুল ইসলামের সই করা চিঠি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ওসিকেও ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। 

যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন—বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দিক আহমেদ, সিবিএ নেতা মশিকুর রহমান, বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার জি এম জাকির হোসেন, মো. মিজানুর রহমান, এ কে এম মাসুম বিল্লাহ, কমার্শিয়াল সুপারভাইজার মো. রফিকুল আলম, গোলাম কায়সার আহমেদ, কমার্শিয়াল অফিসার মো. জাওয়েদ তারিক খান, মাহফুজুল করিম সিদ্দিকী ও জুনিয়র কমার্শিয়াল অফিসার মারুফ মেহেদী হাসান।

গত ৩০ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদকে প্রত্যাহার করা হয়।

দুদক জানায়, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া ১০ জনসহ বিমানের ১৪৭ জনকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের অনুসন্ধান ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই ১৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি উঠে এসেছে। ওই প্রতিবেদনে সিভিল অ্যাভিয়েশনে ১১ ও বিমানে ৮ ধরনের দুর্নীতিরও তথ্য উল্লেখ করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে ওই প্রতিবেদন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে জমা দেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

অনুসন্ধান ও পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, সিভিল অ্যাভিয়েশনে ১১ ধরনের দুর্নীতি হলো—মেরামত, রক্ষণাবেক্ষণ, ক্রয় খাত, সম্পত্তি ব্যবস্থাপনা, নির্মাণ, উন্নয়ন কাজ, পরামর্শক নিয়োগ, কর্মীনিয়োগ, পদন্নতি ও বদলি, বিমানবন্দরের স্পেস, স্টল ও বিলবোর্ড ভাড়া|

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৮ ধরনের দুর্নীতি হলো— কেনাকাটা, বিমান লিজ, টিকেট বিক্রি, কার্গো এক্সপোর্ট কার্গো ইমপোর্ট, ক্যাটারিং, নিয়োগ ও বদলি|

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী