জীবনের নিরাপত্তা চেয়ে সুলতানা কামালের জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৯, ২০:৩০আপডেট : ০৪ মে ২০১৯, ২৩:০৬

ড. সুলতানা কামাল (ফাইল ছবি)

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। শনিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানায় নিরাপত্তা ঝুঁকিতে জিডি করেন এই মানবাধিকারকর্মী। জিডির নম্বর ১০৭১।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুলতানা কামাল হুমকি সংবলিত একটি বার্তা পেয়েছেন। সে জন্য থানায় গিয়ে একটি জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

চলতি বছরের মার্চ মাসেও জঙ্গিদের টেলিগ্রামভিত্তিক প্রপাগান্ডা চ্যানেলে লোন উলফ নামে একটি অনলাইন ম্যাগাজিনে হত্যার জন্য টার্গেট হিসেবে তার নাম উল্লেখ করা হয়।

ধানমন্ডি থানার এসআই হারুন উর রশীদ জানান, জিডি দায়েরের পর তার বাসায় পুলিশ পাঠানো হয়েছিল। এখন থেকে প্রতিদিন তার বাসায় পুলিশ নজরদারি করবে। তাকে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

আরও খবর: বাংলাদেশ-ভারতে ‘লোন উলফ’ হামলার পরিকল্পনা জঙ্গিদের! 

/এনএল/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম