ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা: ১৩ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ১৪:৩৫আপডেট : ০৭ মে ২০১৯, ১৪:৪৮

ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৩ জুন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৭ মে) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার পুলিশের (উপ-পরিদর্শক) আলমগীর মজুমদার প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ নতুন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখার পুলিশের কন্সটেবল মজিবুর রহমান এ তথ্য জানান।  

প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা নিউ মার্কেট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় দুই গৃহকর্মী স্বপ্না (৩৬)ও  রেশমাসহ (৩০) তিনজনকে আসামি করা হয়। পরবর্তীতে স্বপনা ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতার পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও  রেশমা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।বর্তমানে তিন জনেই কারাগারে রয়েছে।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান