আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের তদন্ত প্রতিবেদন ৩০ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৯, ১১:৫৮আপডেট : ০৮ মে ২০১৯, ১২:৩৩

আশকোনার জঙ্গি আস্তানা আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ৩০ জুন জমা দেওয়ায় নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ মে) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক এই আদেশ দেন। 

বুধবার (৮ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক সায়েদুর রহমান প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত,২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় সূর্য ভিলা নামের একটি বাড়িতে জঙ্গি বিরোধী অভিযান চালায় পুলিশের কাউন্টার সিটিটিসি। এতে দুই জঙ্গি নিহত এবং দুই নারী আত্মসমর্পণ করেন।

ওই ঘটনায় পরের দিন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম