১১ বারেও জমা পড়েনি রাজীবের মামলার তদন্ত প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ১১:৫২আপডেট : ২৭ মে ২০১৯, ২০:১৪

রাজীব হোসেন কাওরান বাজারে দুই বাসের চাপায় হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মামলায় তদন্ত প্রতিবেদন ১১ বারেও জমা দেয়নি পুলিশ। প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিচারক ৮ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন।

বুধবার ( ২২ মে ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক আফতাব আলী মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান চৌধুরী নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে ছিলেন কলেজছাত্র রাজীব। তার ডান হাতটি বাসের গেটের বাইরে বেরিয়ে ছিল। এসময় স্বজন পরিবহনের একটি বাস ওভারটেকের চেষ্টা করে। দুই বাসের রেষারেষিতে রাজীবের হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বছরের ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/টিএইচ/এসটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম