ফার্মগেটে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় হোটেল মালিকসহ দু’জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ০৭:১৬আপডেট : ২৮ মে ২০১৯, ০৭:২৫

মামলা রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেল থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায়, হোটেলটির মালিক জসিম উদ্দিন চৌধুরী কচিসহ দু’জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ১৪ মে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন নিহত মরিয়ম চৌধুরীর বাবা মোস্তাক আহমেদ চৌধুরী। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম রবিবার (২৬ মে) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী আল আহাদ খান জিকু সোমবার (২৭ মে) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

আল আহাদ খান জিকু বলেন, ১৪ মে মামলার পর, নথি পর্যালোচনায় আদেশের জন্য ২২ মে দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন বিচারক ছুটিতে থাকায়, ২৬ মে এ আদেশ দেওয়া হলো। মালিক ছাড়া নামভুক্ত অপর আসামি হলেন, হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ সুমন লিটন। 

মামলার এজাহার থেকে জানা যায়, বাদী মোস্তাক আহমেদ চৌধুরীর মেয়ে মরিয়ম চৌধুরী ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী। তিনি জিগাতলার একটি হোস্টেলে থাকতেন। মেয়ের খোঁজে গত ২ এপ্রিল মোস্তাক আহমেদ ফোন দিলে, তেজগাঁও থানা পুলিশ তাকে থানায় আসতে বলে। থানায় গিয়ে তিনি দেখতে পান, একটি ভ্যানের ওপর দু’টি মৃতদেহ পড়ে আছে। পুলিশকে লাশের ব্যাপারে জিজ্ঞেস করলে, লাশ সম্রাট হোটেলের ৮০৮ নম্বর কক্ষে পাওয়া গেছে বলে তাকে জানায়। পাশের খাটে আরও একটি লাশ ছিল বলেও জানায় পুলিশ। পুলিশ বাদীকে আরও জানায়, তার মেয়ে ডুমেক্স ট্যাবলেট (যৌন উত্তেজক টেবলেট) খেয়ে মারা গেছে। পরে বাদী পুলিশকে লাশটির ময়নাতদন্ত করতে বলে, কিন্তু পুলিশ কোনোভাবে ময়নাতদন্ত করতে রাজি হচ্ছিল না। এর পর বাদী সম্রাট হোটেলে গিয়ে জানতে পারে, হোটেলের রেজিস্ট্রি বইতে লেখা আছে, তার মেয়ে ও অপর লাশটি যার, তারা গত ১ এপ্রিল স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠে। কিন্তু বাদী এ কথা বিশ্বাস করেন না। তিনি বলেন, তার মেয়ের সঙ্গে কারও সম্পর্ক ছিল না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাজধানীর ফার্মগেটে গ্রিন রোডের সম্রাট হোটেলের একটি কক্ষ থেকে আমিনুল ইসলাম সজল ও মরিয়ম আক্তার জেরিন নামে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে সজল তেজগাঁও কলেজের ছাত্র ও মরিয়ম ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম