ঢামেকে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৭:১২আপডেট : ২৯ মে ২০১৯, ১৭:১৯

ঢামেকে দুদকের অভিযান এমআরআই ও সিটি স্ক্যান করতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। এছাড়া কক্সবাজার, খাগড়াছড়ি, পিরোজপুর ও সাতক্ষীরায় আরও চারটি অভিযান  চালানো হয়েছে। বুধবার (২৯ মে) এসব অভিযান চালানো হয় বলে জানান দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায় ঢামেক হাসপাতালে। অভিযানের সময় সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে এমআরআই ও সিটি স্ক্যান করার জন্য নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়ের তথ্য জানতে পারে দুদক টিম।

পুণব কুমার ভট্টাচার্য  জানান, হাসপাতালে দায়িত্বপালনরত আনসার সদস্যরা এই অনিয়মের সঙ্গে জড়িত বলে প্রমাণও মেলে। পরে বিষয়টি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম নাসির উদ্দিনকে জানানো হয়। ঘুষ, অনিয়মের সঙ্গে জড়িত আনসারদের দ্রুত বদলি করা হবে বলে জানান হাসপাতাল পরিচালক।

কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদী দখল হচ্ছে—এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাস। অভিযানের সময় অভিযোগের সত্যতা পায় দুদক। দখলের সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক কামাল হোসেনকে অনুরোধ জানানো হয়। বাঁকখালী নদী দখল মুক্ত করতে ঈদের পরে অভিযান হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এছাড়া পিরোজপুরের নাছেরাবাদ শিক্ষা অফিসে, সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষ, দুর্নীতি, অনিয়মের অভিযোগে দুদকের পৃথক টিম অভিযান চালায়। খাগড়াছড়ির মহালছড়িতে সড়ক নির্মাণে বালু ব্যবহার না করে পাহাড়ের মাটি ব্যবহারের অভিযোগে অভিযান চালানো হয়।  

 

 

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম