মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৯, ১৯:৩৯আপডেট : ০৬ জুন ২০১৯, ১৯:৪১

মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত মেয়র হানিফ ফ্লাইওভার ঢালে (ধলপুর মুখি) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিয়াজ (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে সোহাগ নামে এক তরুণ। বৃহস্পতিবার (৬ মে) সাড়ে ৩ ফ্লাইওভার দিয়ে সায়েদাবাদের ধলপুর মুখে নামার সময় তারা দুর্ঘটনার শিকার হন। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া রিঢাজের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আহত সোহাগ জানায়, মোটরসাইকেল তিনি চালাচ্ছিলেন, ফ্লাইওভার দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইলাইনারের সঙ্গে বাড়ি খায়। এ সময় পেছন থেকে রিয়াজ পরে মাথায় আঘাত পান। তাদের দুজনকেই পথচারীরা উদ্ধার করে ঢামেকে হাসপাতালে নিয়ে গেলে, বিকাল ৫ টার দিকে রিয়াজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত রিয়াজের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায়।

/এআরআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম