খালেদার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ১৭ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৩:৩১আপডেট : ১২ জুন ২০১৯, ১৩:৪৪

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদার ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো। মামলাগুলো হাইকোর্ট স্থগিত থাকায় এ দিন শুনানি হয়নি। তাই বিচারক শুনানির জন্য আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন।

বুধবার (১২ জুন) মামলাটি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাশে দ্বিতীয় নম্বর ভবনে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

মামলাগুলোর মধ্যে একটি মামলা অভিযোগপত্র গ্রহণের জন্য ও বাকি ১০ মামলা অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলাগুলোর অধিকাংশই হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময়ের আবেদন করেন  আইনজীবীরা। শুনানি শেষে বিচারক ১৭ জুলাই তারিখ নির্ধারণ করেন।

মামলাগুলো হলো দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

প্রসঙ্গত,  ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ একটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নুর আলম নামে এক যাত্রীকে হত্যার অভিযোগ যাত্রাবাড়ী থানায় ২ মামলা ও একই সালের বিভিন্ন সময় নাশকতার অভিযোগ এনে দারুস সালাম থানায় আটটি মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী