৩-৪ বছর ধরে ইয়াবা পাচারে যুক্ত শ্যামলী পরিবহনের চালক: র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৯, ১৯:৫২আপডেট : ১৪ জুন ২০১৯, ২০:১০

শ্যামলী গাড়ির চালক নূরে আলম শ্যামলী পরিবহনের চালক নূরে আলম (৪২) নিয়মিত ইয়াবা পাচার করতেন। গত ৩/৪ বছর ধরে তিনি এ কাজ করছেন। তিনি নিজে ইয়াবাতে আসক্ত হওয়ায় বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। সেই সুবাদে নুরে আলম নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসে লুকিয়ে ঢাকা-গাজীপুরসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।   এমনটাই জানিয়েছেন র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী।
শুক্রবার (১৪ জুন) সকাল ১০টার দিকে মহাখালী রেলগেটের পশ্চিম পাশে একটি হোটেলের সামনে শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ভ ১৫ ২২৯৬) তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ চালক নূরে আলমকে আটক করে র‍্যাব-২। গাজীপুরের মাওনায় মাদক কারবারি মমতাজ ওরফে বোম্বে মমতাজ নূরে আলমের নিয়মিত কাস্টমার ছিলেন। পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে মাওনায় অভিযান চালিয়ে আরও ৫ হাজার পিস ইয়াবা, নগদ ৩৮ হাজার টাকা ও মমতাজসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব। এছাড়া মাদক ব্যবসা ব্যবহৃত সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কোম্পানি  কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নূরে আলম  এর আগেও একাধিকবার ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মমতাজ, কক্সবাজার থেকে আসা ৩ মাদক বহনকারীসহ মোট ৫ জনকে আটক করা হয়।’  

আটক ছয়জন তিনি বলেন, নুরে আলম কক্সবাজার থেকে আসা দুই নারী ও একজন পুরুষ যাত্রীর কাছ থেকে প্রথমে ৫ হাজার ইয়াবা দিয়েছিলেন। তারা বাস থেকে নেমে মাওনার উদ্দেশে রওনা করেন। নূরে আলমের কাছে ২ হাজার এবং বাসের সিটের পেছনে ৩ হাজার ইয়াবা লুকিয়ে রেখেছিলেন।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে নূরে আলম জানায়, ইয়াবা মিয়ানমার থেকে রামু হয়ে কক্সবাজারের চকরিয়ায় আসে। তারপর সেখান থেকে ইয়াবাগুলো সে রিসিভ করে। কৌশলে শ্যামলী পরিবহনের বিভিন্ন স্থানে লুকিয়ে ঢাকা নিয়ে আসেন। মাওনা এলাকার মমতাজ তার নিয়মিত কাস্টমার। মমতাজ চাহিদা দিলে সে অনুযায়ী ইয়াবা এনে দিতেন তিনি। প্রতি পিস হায়ারার জন্য ৫-১০ টাকা কমিশন নিয়ে থাকে। আসামিদের বিরুদ্ধে তেঁজগাও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।  


/এসজেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম