পা হারানো রাসেলের ক্ষতিপূরণের টাকা কিস্তিতে পরিশোধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ১৫:২১আপডেট : ২৫ জুন ২০১৯, ১৫:৫৩

হাইকোর্ট গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের অবশিষ্ট ৪৫ লাখ টাকা কিস্তিতে পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিমাসে তাকে ৫ লাখ টাকা করে দিতে বলা হয়েছে। এছাড়া প্রতিমাসের ৭ তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করে ১৫ তারিখ আদালতকে জানাতে এবং ১৬ তারিখ মামলার শুনানির জন্য নির্ধারণ রেখেছেন আদালত।

গ্রিনলাইনের ক্ষতিপূরণের টাকা কমানোর আবেদন নামঞ্জুর করে মঙ্গলবার (২৫ জুন) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে গ্রিনলাইন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী ওজি উল্লাহ। রিটের পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার সামসুল হক রেজা। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আলম মাহমুদ বাশার।

১৫ মে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা পরিশোধ করেছে বলে আদালতকে জানায়। এরপর আদালত অবশিষ্ট ৪৫ লাখ টাকা পরিশোধে পরিবহনটিকে একমাস সময় দেন। কিন্তু তারা টাকা পরিশোধ করেনি। এজন্য মঙ্গলবার (২৫ জুন) মামলাটি হাইকোর্টে ওঠে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে রাসেলের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম