গ্রিন রোডে কমফোর্ট চেম্বার ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৯, ১১:৫৫আপডেট : ৩০ জুন ২০১৯, ১১:৫৯

গ্রিন রোডে কমফোর্ট চেম্বার ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৪ রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট ডক্টরস চেম্বারের বহুতল ভবনের নিচতলায় একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় চার শ্রমিক দগ্ধ হন। রবিবার (৩০ জুন) সকালে এই ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের নিচতলায় ডেকোরেশনের কাজের জন্য ভেতরে প্রবেশ করে চার শ্রমিক। তারা বিদ্যুতিক সুইচ অন করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে ঘটলে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে রাসেলের শরীরের (৩০) ৬২ শতাংশ, ফয়েজের (২৩) ৪০ শতাংশ, সুজনের (১৯) ১৯ শতাংশ ও রাকিব (২২) ৩৭ শতাংশ পুড়ে গেছে।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম