নুরসহ সাত জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৯, ১২:০৭আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১২:২১

নুরুল হক নুর রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদাকে লাঞ্ছিত এবং হলের ভেতরে ভাঙচুর চালিয়ে ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগে ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ সাত জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রবিবার ( ৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সারাফুজ্জামান আনছারী নতুন দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন এসব তথ্য জানান।

আসামিরা হলেন, লিটন নন্দী, খন্দকার আনিসুর রহমান, উম্মে হাবীবা বেনজীর,শেখ মৌসুমী, আখতার হোসেন এবং শ্রবণা শফিক দীপ্তি।

প্রসঙ্গত, ১১ মার্চ ডাকসু নির্বাচনের দিনে মামলার বাদী মারজুকা রায়না রোকেয়া হলে ভোটের লাইনে দাঁড়ান। এর মধ্যে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার চেষ্টা চালান অভিযুক্তরা। তারা গণমাধ্যম কর্মীদের মধ্যে গুজব ছড়ান যে, ট্রাকভর্তি সিলমারা ব্যালট পেপার হলের ভেতরে রয়েছে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করে উসকে দেন। একপর্যায়ে হল প্রভোস্ট শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন,বাস্তবে তেমন কিছুই ঘটেনি। সংরক্ষিত ব্যালট পেপারগুলো সাদা। কিন্তু অভিযুক্তরা প্রভোস্টের কথা না শুনে তাকে লাঞ্ছিত করেন এবং শিক্ষার্থীদের গালাগাল করেন। এসময় তারা রোকেয়া হল সংসদের দরজা-জানালা লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা করেন। পরে তারা সংসদের ভেতর প্রবেশ করে একটি ট্র্যাংক বের করে আনেন। সেটি খুলে দেখা যায় সব ব্যালট পেপারই সাদা।

ওই ঘটনায় ১১ মার্চ রাতে রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী রায়না বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি কারেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম