চার কেজি সোনাসহ আটক বিমানের ২ জন ট্র্যাফিক হেলপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৬:৫৩

আটক এমদাদ হোসেন ও মো. আবদুর রহিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই জন ট্র্যাফিক হেলপারকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক হেলপাররা হলেন এমদাদ হোসেন চৌধুরী ও মো. আবদুর রহিম। শনিবার (১৩ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় তাদের আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্‌স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, শনিবার ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসে থাই এয়ারের একটি ফ্লাইট (টিজি ৩২১)। থাই বিমানে আসা কিছু কার্গো মালামাল প্যালেটে করে ইম্পোর্ট কার্গোতে আসে। সেখান থেকে ওই সোনা নিজ হেফাজতে নেন হেলপার এমদাদ। তাকে সহযোগিতা করেন আরেক ট্র্যাফিক হেলপার মো. আবদুর রহিম।

এই প্রসঙ্গে মো. আলমগীর হোসেন বলেন, ‘আটক এমদাদ হোসেন ও মো. আবদুর রহিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলেও তিনি জানান।

/সিএ/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম