রামপুরা ইউলুপে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৯, ১৯:০১আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৯:১৮

রামপুরা ইউলুপে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত রাজধানীর হাতিরঝিলের রামপুরা ইউলুপের ঢালে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (২৮) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে কোন পরিবহনের ধাক্কায় মোহাম্মদ আলী নিহত হয়েছেন, তা জানাতে পারেনি পুলিশ।

এসআই নজরুল ইসলাম জানান, ‘রামপুরা ইউলুপের ঢালে পেছন থেকে মোহাম্মদ আলীর পিকআপ ভ্যানটিকে কোনও একটি পরিবহন ধাক্কা দেয়। এরপর বিষয়টি দেখার জন্য পিকআপ থেকে নামলে ওই গাড়িটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

নিহতের মামাতো ভাই দুলাল জানান, নিহত মোহাম্মদ আলী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামের মোতালেব ব্যাপারীর ছেলে। বর্তমানে রামপুরা মৌলভীরটেক বউবাজার এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। আরিয়ান নামের ছয় মাসের এক ছেলে সন্তানের জনক ছিলেন মোহাম্মদ আলী।

/এসজেএ/এআইবি/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম