২৬ পুলিশ সুপারকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ১৬:৩০আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২০:৫৪




২৬ পুলিশ সুপারকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন খানকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরীকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. বরকতুউল্লাহ খানকে হাইওয়ে পুলিশ ইউনিট ঢাকার পুলিশ সুপার, নাটোর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে ঢাকা রেলওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

মাদারীপুর জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে রংপুর রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার, নরসিংদী জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনিসুর রহমানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, এসবি’র পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারহাত আহমেদকে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) ড. এএইচএম কামরুজ্জামানকে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার, মো. আলিমুজ্জামানকে ফরিদপুরের পুলিশ সুপার, লিটন কুমার সাহাকে নাটোরের পুলিশ সুপার, মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, মো. আকবর আলী মুনসীকে নেত্রকোনার পুলিশ সুপার, এসএম মুরাদ আলীকে মেহেরপুরের পুলিশ সুপার, প্রলয় কুমার জোয়ারদারকে নরসিংদীর পুলিশ সুপার, মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুরের পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জের পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের এআইজি ফারুক আহমেদকে মৌলভীবাজারের পুলিশ সুপার ও মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

/জেইউ/আরজে/এমএনএইচ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম