সুব্রত বাইন পরিচয়ে গণফোরামের নেতার কাছে চাঁদা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ২০:১২আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৩০

গণফোরামের সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম গণফোরামের সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিমকে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় একটি নম্বর মোবাইল নম্বর (+০০৯১৮০১৭৮২২৭২৫) থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে এ চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার (১৬ জুলাই) মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন লতিফুল বারী। জিডি নং-১০৬২ ।

লতিফুল বারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৭ জুলাই আনুমানিক সকাল ১০টার দিকে সুব্রত বাইন পরিচয়ে আমার ব্যক্তিগত মোবাইলে ভারতীয় একটি নম্বর থেকে ফোন আসে। ফোনে আমার কাছে চাঁদা দাবি করা হয়। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।’

দশ দিন আগে ফোনকলে হুমকি দেওয়ার পর ১৬ জুলাই থানায় সাধারণ ডায়েরি করার প্রসঙ্গে লতিফুল বারী বলেন, প্রথমে ভেবেছিলাম ফেক কল। পরে একই নম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদকে হুমকি দেওয়ার বিষয়টি জেনে মনে হয়েছে, ঘটনাটি থানায় জানানো দরকার।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আমরা সাধারণ ডায়েরির তদন্ত করছি। ফোনকল চেক করা হচ্ছে।

উল্লেখ্য, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন প্রায় ১৮ বছর ধরে পলাতক। এরপর থেকে বিভিন্ন সময়ে তার নাম ব্যবহারে করে দেশের বিভিন্ন ব্যক্তিকে ফোন করে চাঁদা দাবি করা হয়।

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম