প্রিয়া সাহার বিরুদ্ধে ঢাকায় মামলার দুই আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৯, ১৪:৩৯আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৬:০৭

আদালত রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে প্রিয়া সাহার বিরুদ্ধে  দু'টি মামলা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। রবিবার (২১ জুলাই) দুপুরের পর ঢাকা মহানগর হাকিমের আদালত আবেদন দু'টি খারিজের আদেশ দেন। 

একটি মামলার আবেদন করেছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি সকালে আদালতে আবেদনটি করলে বিচারক জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। 

বাদীর আইনজীবী আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, ‘আদালত আবেদন খারিজের আদেশ দিয়ে বলেছেন, আইনগত বাধা থাকায় তা খারিজ করা হলো।’

এদিকে,  আবু সুফিয়ান নোমানের আদালতে আরেকটি মামলা করার আবেদন করেন ঢাকা কার্যকারী পরিষদের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল। আদালত এ আবেদনটিও খারিজ করে দেন।

ব্যারিস্টার সায়েদুল হক সুমনের আইনজীবী অ্যাডভোকেট শাওন আহমেদ, জুয়েল শিকদারসহ আরও অনেকে শুনানি করেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করে প্রিয়া সাহা বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ও দেশে থাকতে পারছে না।’

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী