ব্যাগে বঁটি থাকায় ‘ছেলেধরা’ সন্দেহে জনতার তোপের মুখে নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৯, ২০:৫৩আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:০২

ব্যাগে বঁটি থাকায় ‘ছেলেধরা’ সন্দেহে জনতার তোপের মুখে নারী মিরপুরের পল্লবীর সেকশন ৬ নম্বর কাঁচাবাজারে মাছ কিনতে যান এক নারী (২২)। তার সঙ্গে শান দেওয়ার জন্য মরিচা ধরা দুটি চাপাতি ও একটি বঁটি ছিল। বাজারের মধ্যে তার ব্যাগে বঁটি থাকতে দেখে ‘ছেলেধরা’ সন্দেহে আটক করে জনতা। একপর্যায় জনগণের তোপের মুখে পড়ে যান ওই নারী। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে গণপিটুনি থেকে বেঁচে যান তিনি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে রাজধানীর পল্লবীর সেকশন ৬ নম্বর কাঁচাবাজারে এই ঘটনা ঘটে।
পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাজারে গিয়ে দেখি এক নারীকে দু’জন লোক দুই পাশ থেকে আটকে রেখেছে। আর উৎসুক জনতা ‘ছেলেধরা, কল্লা কাটা’ বলে চিৎকার করছে। পরে গণপিটুনি থেকে ওই নারীকে বাঁচাতে জনতার ভীর থেকে তাকে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে আসি। বর্তমানে থানায় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।’
ঘটনার প্রসঙ্গে এএসআই সেলিম বলেন, ‘ওই নারী বাসা থেকে বের হয়ে তার বান্ধবীর বাসায় যায়। সেখান থেকে মাছ কিনতে কাঁচাবাজারে যান। এ সময় তিনি একটি পানের দোকানে গিয়ে পান খাচ্ছিলেন। সেখানে কয়েকজন তার ব্যাগে বঁটি দেখে সন্দেহ করে এবং ব্যাগ তল্লাশি করে একটি পলিথিন ব্যাগে দুটি মরিচা পড়া চাপাতি ও সবজি কাটার একটি বঁটি পায়। এতেই ছেলেধরা ও কল্লাকাটা বলে চিৎকার দিয়ে তাকে আটক করে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী ওই নারী জানায়, তার গ্রামের বাড়ি পিরোজপুর। বর্তমানে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে বাবা-মায়ের সঙ্গে থাকেন তিনি। আসন্ন ঈদুল আজহার ছুটিতে বাড়ি যাবেন তিনি। তাই ঘরে থাকা দুটি চাপাতি ও একটি বঁটি শান (ধার) দেওয়ার জন্য সেগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলেন।

/এসজেএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম