রেনু হত্যা মামলা: প্রধান আসামি হৃদয়সহ দুই জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৯, ১৯:২৫আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২০:৫৮

আদালতে হৃদয় (ফাইল ছবি)
রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তির খোঁজ নিতে যাওয়া তাছলিমা বেগম রেণুকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা ও রিয়া নামে এক নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার (২৬ জুলাই) এ দুই আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবদুর রাজ্জাক। উভয় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে রিয়া খাতুনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়। এরপর হৃদয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে, বৃহস্পতিবার মুরাদ মিয়া, মো. সোহেল রানা, মো. বিল্লাল, মো. আসাদুল ইসলাম ও মো. রাজু- এই পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২২ জুলাই মো. শাহীন, মো. বাচ্চু মিয়া ও মো. বাপ্পি ৪ দিনের এবং গত ২৩ জুলাই মো. কামাল হোসেন ও আবুল কালাম আজাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২২ জুলাই জাফর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু। এ সময় ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজার সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটিু। হৃদয় এই মামলার প্রধান আসামি।

/টিএইচ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম