এনআরবি-এবি ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৮:১৭আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৯:৩৬

এনআরবি-এবি ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
এনআরবি ও এবি ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১৪ জনকে আসামি করে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩১ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে এই তিনটি মামলা দায়ের করেন।

মামলাগুলোর মধ্যে ৫ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে আসামি করা হয়। তারা হলেন, আল-ফাহাদ টিকিটিং অ্যান্ড মেডিক্যাল ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব হাসান হায়দার, পরিচালক ফারজানা লাবনী, এনআরবি ব্যাংক করপোরেট হেড অফিসের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান (বর্তমান কর্মস্থল ব্র্যাক ব্যাংক), এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট মাহবুবুজ্জামান ও জিওলোজাইজসার্ভে করপোরেশনের প্রোপাইটর অ্যান্ড চিফ সার্ভেয়ার মো. মিজানুর রহমান কনক। ২০১৫ সালের ৬ মে থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময়ে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

৫৮ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় ৬ জনের নামে। তারা হলেন, এবি ব্যাংক পাহাড়তলী শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মহিউল আলী আজমী, ম্যাপস স্টিল করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান, নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা বেগম মিলি, নির্বাহী পরিচালক মো. হামিদুর রহমান, অর্থ পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান ও টেকনিক্যাল পরিচালক মো. কামাল উদ্দিন। ২০১২ সালের ২ আগস্ট থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময়ে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

৩০ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন, মেসার্স শাহেদ শিপ ব্রেকিংয়ের প্রোপাইটর মোহাম্মদ শাহেদ মিয়া ও আরব বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের হালিশহর পোর্ট কানেকটিং শাখার ম্যানেজার মো. নাজিম উদ্দিন। ২০১২ সালের ১১ নভেম্বর থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময়ে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

/ডিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক