কোনাবাড়ীতে ফেনসিডিলসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ১৯:১২আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৯:২৬

ফেনসিডিলসহ আটক ৩ গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে ৫০৪ বোতল ফেনসিডিল, নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কোনাবাড়ীর কুদ্দুস নগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
শুক্রবার (২ আগস্ট) দুপুরে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।
আটককৃতরা হলো- নুর আলম ওরফে মুন্নাফ (২৫),নুরুজ্জামান ওরফে নুরু (৩৫) এবং আতিকুর রহমান (২৬)। এসময় তাদের কাছ থেকে ৫০৪ বোতল ফেনসিডিল, একটি পিকআপ, মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২২২ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  
এএসপি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় দিনাজপুরের নবাবগঞ্জ এলাকা থেকে পিকআগে করে ফেনসিডিল ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকাসহ আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে এসব ফেনসিডিল পাইকারি দামে বিক্রি করার কথা ছিল তাদের। দিনাজপুরের মাদক কারবারি স্বপন হাড়ির কাছ থেকে দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল সরবরাহ করতো তারা।  এই চক্রের অন্যান্য সদস্যদের নাম-পরিচয় পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে তাদের আটকের চেষ্টা চলছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম