কাস্টমস কর্মকর্তা বেলাল চৌধুরীর শত কোটি টাকার সম্পদের তথ্য দুদকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১৭:১৮আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৭:৪১

 বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির টাকায় গড়ে তোলা শত কোটি টাকার সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে, বেলাল হোসেন নিজ নামের পাশাপাশি স্ত্রী ও ভাইয়ের নামেও সম্পদ গড়েছেন। জব্দ করা পণ্য ঘুষ নিয়ে খালাস দিয়ে শত কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৫ আগস্ট) কমিশনের সভায় বেলালের শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নেয়ামুল হাসান গাজী।

প্রাথমিক অনুসন্ধানে দুদক বেলালের নামে-বেনামে যেসব সম্পদের তথ্য পেয়েছে, তার মধ্যে রয়েছে, রাজধানীর বারিধারায় বসুন্ধরায় এফ ব্লকে ১২ নম্বর প্লটে ৫ কাঠা জমির ওপর ৫তলা বাড়ি। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। নিউ ইস্কাটনে বেলালের স্ত্রীর নামে আছে ৪ কোটি টাকা মূল্যের ৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট। বারিধারায় বসুন্ধরার ডি ব্লকে ৫ কাঠা ও পূর্বাচলে ১০ কাঠা আবাসিক প্লট। বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কে আছে ৪টি দোকান।

এছাড়া, বেলালের গ্রামের বাড়ি নোয়াখালীতে ৫০ বিঘা জমি, আশুলিয়ায় ১০ বিঘা জমি ও গাজীপুরে বেলালের ভাইয়ের নামে একটি গার্মেন্টস কারখানার তথ্য পেয়েছে দুদক।

/ডিএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম