মেজর (অব.) মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৯, ১৯:৩৩আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:৩৫



মেজর (অব) আবদুল মান্নান (ফাইল ছবি) টাকা আত্মসাতের অভিযোগে বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দু’টি দায়ের করেন। মামলা নম্বর ১০ ও ১১। দুই মামলায় আসামিদের বিরুদ্ধে ৪৩ কোটি ১৫ লাখ ২ হাজার ২৯৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানান।

১০ নম্বর মামলায় মেজর (অব.) এম এ মান্নান ছাড়া আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন, ডি আফরোজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম জিলানী দিদার, বিআইএফসি’র সাবেক এমডি মো. মাহমুদ মালিক ও ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজামউদ্দিন, সাবেক অফিসার মো. সৈকত আজাদ, সাবেক প্রিন্সিপাল অফিসার তানিজা মাজেদ, সাবেক অফিসার মাসুদ-উল-রেজা চৌধুরী ও সাবেক সিনিয়র অফিসার ও রিজিওনাল ম্যানেজার আফ্রিদা আহসান।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে বিআইএফসি থেকে ডি’ আফরোজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে দুটি ঋণচুক্তির আওতায় বোর্ডসভায় অনুমোদনের অতিরিক্ত অর্থ উত্তোলন করে ২৮ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা আত্মসাৎ করেছেন।

১১ নম্বর মামলায় এম এ মান্নান ছাড়াও অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন—ক্লিক টু ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল বাশার, বিআইএফসি’র সাবেক এমডি মো. মাহমুদ মালিক ও ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজামউদ্দিন ও সাবেক অফিসার মো. সৈকত আজাদ।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশ করে বিআইএফসি থেকে ক্লিক টু ডিজাইন লিমিটেডের নামে দুটি ঋণচুক্তির আওতায় বোর্ডসভায় অনুমোদনের অতিরিক্ত অর্থ উত্তোলন করে ১৪ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা টাকা আত্মসাৎ করেছেন।

/ডিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী