শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৯, ০০:২১আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:২১

শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটের ওপর জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এম. মাসুদ রানা।
এর আগে, শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ায় তিনি গত ৪ জুন নতুন পাসপোর্ট চেয়ে পাসপোর্ট অফিসে আবেদন জানান। এরপর সেখান থেকে তাকে একটি স্লিপ দেওয়া হয়।
স্লিপ অনুযায়ী অফিসে পাসপোর্ট নিতে গেলে তাকে জানানো হয়, শিমুল বিশ্বাস বিএনপি নেতা। বিএনপি নেতা হিসেবে তাকে পাসপোর্ট দেওয়া যায় কি না তা বিবেচনার জন্য পুলিশ হেডকোয়ার্টারের মতামত জানতে চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনও মতামত আসেনি। তারপর পাসপোর্ট না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
ওই রিটের শুনানি নিয়ে আদালত শিমুল বিশ্বাসকে কেন পাসপোর্ট দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও পাবনার আঞ্চলিক সহকারী পরিচালকসহ চার জনকে এ রুলের জবাব দিতে বলা হয়। আজ বৃহস্পতিবার ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট।

/বিআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম