আত্মসমর্পণ করে বিএনপির ৮ নেতার জামিন আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৪

আদালতে আত্মসমর্পণ করা বিএনপি নেতারা উসকানিমূলক বক্তব্য ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ৮ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

বাকি সাত নেতা হলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারির আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। পরে আদালত আবেদনের ওপরে দুপুর ১টা ১৫ মিনিটে শুনানির সময় নির্ধারণ করেন।

আদালতে জামিন আবেদন দাখিল করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। তাকে সহযোগিতা করেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

পরে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, হাতিরঝিলের মামলায় বিএনপির আট নেতার পক্ষে জামিন আবেদন করা হয়েছে। এ মামলার আরও আট নেতা শিগগিরই হাজির হবেন।

গত ১৮ এপ্রিল এই মামলায় আপিল বিভাগের রায় প্রকাশের পর বিচারিক আদালতে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে ১৬ নেতাকে আত্মসমর্পণ করতে বলা হয়।
তবে আত্মসমর্পণের পর এসব ব্যক্তি জামিনের আবেদন করলে সংশ্লিষ্ট আদালত আইন ও তথ্য অনুসারে জামিনের জন্য তাদের প্রার্থনা বিবেচনা করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন আপিল বিভাগ। পরে ২১ আগস্ট আপিল বিভাগের রায়টি বিচারিক আদালতে পৌঁছায়। যার ধারাবাহিকতায় তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন চেয়ে আবেদন জানান।
প্রসঙ্গত, এর আগে মির্জা ফখরুল ও দলের ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিরঝিল থানা পুলিশ।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম